২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার দুপুর উপজেলার মধুপুর গ্রাম থেকে তাকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার আমিরুল ইসলাম (৪৫) আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের মরহুম আমোদ আলী মন্ডলের ছেলে। তিনি মাছের ব্যবসা করেন।

গ্রেপ্তার ইনতাজ হোসেন একই উপজেলার খেজুরতলা গ্রামের আবু বকরের ছেলে।

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ফারুক হোসেন জানান, বুধবার রাতে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ অপহরণকারীরা আমিরুলকে নগদ টাকা ও মোটর সাইকেলসহ অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য মধুপুরের একটি বাড়িতে আটকে রাখে। পরে মোবাইলে ফোন করে পরিবারের কাছে ১০ লাখ টকা মুক্তিপণ দাবি করে।

“গোয়েন্দা পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে মোটর সাইকেলসহ আমিরুলকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করে।”

এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।