কক্সবাজারে ‘মেজর’ পরিচয়ে প্রতারক গ্রেপ্তার
কক্সবাজারে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত শামশুল আলম (৩০) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে শহরের লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহ-অধিনায়ক মেজর মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামশুল মেজর দিয়ে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় অপরাধে জড়িত। তিনি সাধারণ লোকজনের কাছে নানা অজুহাতে চাঁদাবাজি করতো।”
“এ বিষয়ে তার বিরুদ্ধে র্যাবের কাছে বেশ কয়েকটি অভিযোগ আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।”
তাকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর থানায় মামলার পর আদালতে পাঠানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
