চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় টেম্পো আরোহী এক পোশাক শ্রমিক মারা গেছেন।
নিহত মো. জাকির হোসেন (২৫) চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ভোলার মো. মোসলেম ফরায়েজির ছেলে।
বন্দর থানার এসআই দুলাল মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকার ডাস্টবিন গলির সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মাইলের মাথা এলাকায় ওই টেম্পোকে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই টেম্পো আরোহী জাকির মারা যান।
