২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে রেলওয়ের জমি থেকে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার নগরীর পুরাতন ও নতুন রেল স্টেশন এলাকার আশপাশ থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

ওই এলাকায় রেলের জায়গায় থাকা আরও বেশকিছু অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

ওই সময়ের মধ্যে এ স্থাপনাগুলো সরিয়ে না নিলে পুনরায় অভিযান চালানো হবে জানিয়েছেন অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।

পূর্ব রেলের ভারপ্রাপ্ত প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা রমযান আলী জানান, মঙ্গলবারের অভিযানে ২৫টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি এসময় চট্টগ্রাম হকার্স লীগ নেতা মিরন হোসেন মিলনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

অন্যদিকে ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, অবৈধভাবে বসবাসরত হকারদের বুধবারের মধ্যেই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। নইলে উচ্ছেদ অভিযান চালানো হবে।

রেলমন্ত্রী মুজিবল হক এমপি ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী রেলের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে পূর্ব রেল।

গত সোমবার প্রথম দিনে নগরীর লালখান বাজার এলাকা থেকে তিনটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।