২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বালাইশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 12:51 AM

Updated : 22 Aug 2022, 12:33 PM

নিহত মোসলেহ উদ্দিন জসিমের বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে এবং ১৮টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে এএসপি জুনায়েদ কাউছার জানিয়েছেন।

সোমবার রাত পৌনে ১০টারর দিকে বালাইশপুর এলাকায় জসিমের তার বাহিনী নিয়ে অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায় বলে পুলিশ জানায়।

এএসপি কাউছার বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। তখন জসিম, বেলজিয়াম সুমন ও দেলোয়ার গুলিবিদ্ধ হয়।”

গুলিবিদ্ধ তিনজনকে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধে’ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে এএসপি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।