আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে জাহাঙ্গীরনগর চ্যাম্পিয়ন
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
‘ঐতিহ্যের বুননে রচি গৌরবের ইতিহাস’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএস ডিবেট ফোরাম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
