জগন্নাথে শিক্ষকদের অবস্থান ধর্মঘট
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারন ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দুই ঘণ্টা এই কর্মসূচি পালন করে শিক্ষকরা।
এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো বৈষম্যমূলক। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদাহানি করা হয়েছে। যতদিন না স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা হবে ততদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে।
