রাষ্ট্রপতির নতুন প্রেসসচিব জয়নাল আবেদীন
তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নালকে প্রেষণে প্রেস সচিব নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি ইহসানুল করিমের স্থলাভিষিক্ত হলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে গত ২৫ মে ইহসানুলের চুক্তির মেয়াদ শেষ হয়।
জয়নাল আবেদীন এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
