চট্টগ্রামে ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৫০০টি ইয়াবাসহ দুই বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সানোয়ার (২২) ও মো. ফজলে রাব্বি (২৩) ঢাকার বংশাল এলাকার বাসিন্দা। দুজনেই ঢাকার বংশালে গাড়ির পার্টসের দোকানের কর্মসচারী।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আমানত সেতু এলাকায় রুটিন কাজের অংশ হিসেবে পুলিশ টিআর ট্রাভেলসের ওই বাসে তল্লাশি চালিয়েছিল।
সানোয়ারের কাছে ৩০০টি এবং রাব্বির কাছে ২০০টি ইয়াবা পাওয়া যায় বলে ওসি জানান।
