২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত

সিলেটের জৈন্তাপুরে বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর পংকজ (২১), জসিমুল ইসলাম (৩০), আরিফ উদ্দিন (২৫) ও শরিফুল ইসলাম (৩০) নামে চার বিজিবি সদস্যকে সিলেট জালালাবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলক চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে তামাবিলগামী একটি ট্রাকের সঙ্গে বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে বিজিবির ওই ১০ সদস্য আহত হন।

তাৎক্ষণিকভাবে বাকি ছয় বিজিবি সদস্যের নাম জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।