২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: জয়পুরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

হরতাল-অবরোধে জয়পুরহাটে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 01:01 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

গ্রেপ্তার মনসুর রহমান (৪৮) জামায়াতে ইসলামীর কালাই উপজেলা শাখার সেক্রেটারি। একই উপজেলার হাতিয়র গ্রামের  মোবারক আলীর ছেলে।

রোববার রাত ৮টার দিকে হাতিয়র গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

“কয়েক মাস আগে বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালে রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলা, বাস-ট্রাক পোড়ানোসহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে মনসুরের বিরুদ্ধে,” বলেন তিনি।

এর বাইরেও বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি আসামি বলে জানান ওসি সিরাজুল।