বৃহস্পতিবার জগন্নাথে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, দুই বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত উচ্চশিক্ষাকে বাণিজ্যের পণ্য করারই একটি কৌশল।
“এর আগে একই ধরণের কোর্স বাতিলের দাবিতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরণের বাণিজ্যিক কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
“সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার ছাত্র সমাবেশ করা হবে।”
ল্যাব ফি, ল্যাব উন্নয়ন ফি’র মতো অতিরিক্ত ফি বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
