২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গুলি করে ও কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শুক্রবার দুপুরে ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে এ হামলা হয়।

নিহত মোস্তাক আহমদ (৪০) ভারুয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়ার নুর আহমদের ছেলে।

মোস্তাকের চাচা ইউছুপ আলী জানান, বেলা ১২টার দিকে মোস্তাককে ৪/৫ জন দুর্বৃত্ত মারধর করছে খবর পেয়ে তিনি কয়েকজন আত্মীয়-স্বজনসহ তাৎক্ষণিক আনোয়ারা বাজারে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোস্তাক।

সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউছুপ আলী আরও জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন ‘সন্ত্রাসীর’ সঙ্গে মোস্তাক আহমদের মালিকানাধীন দোকান নিয়ে বিরোধ হয়।

এরপর থেকে তাকে প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদর্শন করত ওই দুর্বৃত্তরা।

“তারাই আমার ভাতিজাকে হত্যা করেছে। তারা জনসমক্ষে গুলিবর্ষণ ও কুপিয়ে মোস্তাককে হত্যা করেছে,” বলেন তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।