নীলফামারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ
নীলফামারী সদরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গুড়গুড়ি মনসাপাড়া গ্রামে রিনা আক্তারের (২৫) মৃতদেহ পাওয়া যায়। তিনি স্থানীয় শাহিন ইসলামের স্ত্রী।
রিনার পরিবারের বরাত দিয়ে নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যান রিনা।
বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।
দুপুরে মৃতদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
পরিবারে সদস্যরা এ ঘটনাকে আত্নহত্যা বললেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহজাহান।
