২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিমালা লঙ্ঘন: আটকে গেলে ইমাম নিয়োগ

পেশ ইমাম নিয়োগের জন্য দেওয়া ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চোধুরী ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেয়।

গত ৬ মে একটি জাতীয় দৈনিকে পেশ ইমামসহ কয়েকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইসলামিক ফাউন্ডেশন।

তবে পেশ ইমামের একটি পদে বিধিমালা অনুসরণ করা হয়নি দাবি করে বড়গাঁও জামে মসজিদের খতিব আব্দুর রহিম রিট আবেদনটি করেন।

তার আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯৮তে পেশ ইমামের যোগ্যতার বিষয়ে বলা আছে।

“কিন্তু বিজ্ঞপ্তিতে যে যোগ্যতা বা শর্ত দেওয়া আছে, তা ওই বিধিমালার পরিপন্থি। ওই বিধিমালায় ইমাম হওয়ার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার কথা লেখা রয়েছে, কিন্তু বিজ্ঞপ্তিতে আট বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে।”

বিজ্ঞপ্তিটির তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন।