২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 11:33 AM

Updated : 25 Apr 2022, 01:26 PM

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, বুধবার রাতে সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন (৩৫) স্থানীয় মেট্রিকস স্যুয়েটার কারখানার ফ্লোর ইনচার্জ ছিলেন।

এসআই মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ফারুক।

এ সময় ঢাকাগামী বসুমতি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফারুকের স্বজনরা আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার সকালে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে এসআই মিজান জানান।