টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকালে উপজেলার নোয়াখালী পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এরা হলেন- নোয়াখালী পাড়ার আমিন উল্লাহ (২৯) ও উখিয়ার হলদিয়া পালং এলাকার মোহাম্মদ করিম (৩৮)।
কক্সবাজার গোয়েন্দা পুলিশ ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে নোয়াখালী পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
