২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ২ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মোটরসাইকেল খাদে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

বুধবার বিকালে উপজেলার ধরন্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুসলিম মিয়া (২৫) ও শাহিন মিয়া (২৩)। তাদের বাড়ি সরাইল উপজেলার বাড়িউরা গ্রামে।

জেলা ট্রাফিক পুলিশের এসআই ছায়েদুল ইসলাম খান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মুসলিম মিয়া ও শাহিন মিয়া মোটরসাইকেলে সরাইল থেকে নাসিরনগর যাচ্ছিলেন।

ধরন্তি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিলে শাহিন ও মুসলিম রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুসলিমকে মৃত ঘোষণা করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে শাহিনের মৃত্যু হয় বলে জানান এসআই ছায়েদুল।