২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে জিপ উল্টে নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জিপ (চাঁদের গাড়ি) উল্টে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও চার জন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

নিহত কুলসুমা বেগম (৭০) উপজেলার রাঙাঝিড়ি গ্রামের বাসিন্দা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙাঝিড়ি পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের জানান, সকালে চাঁদের গাড়িটি যাত্রী নিয়ে রাঙাঝিড়ি পাড়া থেকে পার্শ্ববর্তী রামুর ঈদগড় বাজারে যাচ্ছিল।

পথে রাঙাঝিড়ি পাহাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কুলসুমা বেগম মারা যান।

দুর্ঘটনার পর জিপের চালক ও হেলপার পলাতক রয়েছে। তবে পুলিশ গাড়িটি জব্দ করেছে বলে জানান তিনি।