২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসা থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 03:14 AM

Updated : 25 Apr 2022, 01:26 PM

রোববার রাতে নগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় নিজের বাসা থেকে শামসুন্নাহারের (৫৫) মৃতদেহ উদ্ধার করা হয় বলে ডবলমুরিং থানার এসআই দুলাল কিশোর মজুমদার জানান।

নিহত শামসুন্নাহার মৃত এনামুল কবীরের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এসআই দুলাল বলেন, ওই নারীর গলার নিচে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

“তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।”

মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।