২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ছাত্রলীগের নেতৃত্বে দেলোয়ার-জাহিদুল

মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের গাজীপুর জেলার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম রোববার বিকেলে নতুন নেতৃত্ব নির্ধারণ করে দেন।

ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য এই কমিটি করা হয়েছে।

গাজীপুরে নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহম্মেদ।

সাধারণত কাউন্সিলের মাধ্যমে কর্মীরা ছাত্র সংগঠনের নেতৃত্ব বাছাই করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাই নতুন কমিটি দিচ্ছেন।

সম্প্রতি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হলেও সেখান থেকে নতুন নেতৃত্ব আসেনি।

শনিবার রাতে ওই দুই শাখার নতুন সভাপতি-সাধারণ সম্পাদকদের নাম ফেইসবুকে জানিয়ে দেন কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক সোহাগ ও নাজমুল।