২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

রোববার বেলা সোয়া ২টার দিকে ‘ডিগনিটি’ নামের ওই কারখানায় আগুন লাগে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গাজীপুরের টঙ্গী, শ্রীপুর ও জয়দেবপুর এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

তবে বিকাল ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানান তিনি।

কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি লিটন।

তিনি বলেন, সাত তলা কারখানা ভবনের তৃতীয় তলার গুদামে আগুনের সূত্রপাত হয়।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।