২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিদুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:40 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

নিহত তাসলিমা বেগম (৩০) ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের শেখ আসাদুজ্জামানের স্ত্রী। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, রোববার সকাল ৬টার দিকে নিজের বাড়ির সামনে তাসলিমা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, সকালে তাসলিমা নিজের বাড়ির রাস্তার সামনে একটি সুপারি গাছ কাটেন। গাছটি রাস্তার ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎলাইনের ওপরে পড়ে বিদ্যুৎতায়িত হয়ে যায়।

“তাসলিমা ওই অবস্থায় গাছটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।”

ওসি তোজাম্মেল জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।