চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় সাড়ে আট কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার ভোরে অহেদপুর সীমান্তের ১৩/৩ এস পিলারের কাছ শ্যামপুর গ্রামের একটি ধান ক্ষেতে এগুলো পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছিল।
অহেদপুর বিওপির একটি টহল দল তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে আবার ভারতের দিকে পালিয়ে যায়।
ফেলে যাওয়া ওই ব্যাগ থেকে সাড়ে ৮ কেজি গান পাউডার উদ্ধার করে হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
