২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইএসআই চর’ খালিদ মেহমুদ রিমান্ডে

গাজীপুরে গ্রেপ্তার কথিত আইএসআই চর খালিদ মেহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 12:21 PM

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলিনা আক্তারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করে বলে জানান তিনি।

রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন্স টেক্সটাইল লিমিটেড কারখানা থেকে খালিদ মেহমুদকে (৫০) আটক করা হয়।

ইউনিলাইন্স টেক্সটাইলে তিনি গত বছরের ১৯ নভেম্বর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে আসছিলেন। তার ভিসার মেয়াদ শেষ হয়েছে গত ৬ মে।

খালিদ মেহমুদ পাকিস্তানের ফয়সলাবাদের মিল্লাত টাউনের বাসিন্দা মো. আরশাদের ছেলে। তার পাকিস্থানি নাগরিকত্ব আইডি নম্বর ৬১১০১-১৭৬৭৭২৪-৩, পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৭২৪২। 

গ্রেপ্তারের পরদিন এক সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, “পাকিস্থানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক নেতৃবৃন্দকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে গার্মেন্ট সেক্টরে অস্থিতিশীললতা সৃষ্টি ও স্বর্ণ চোরাচালানসহ বাংলাদেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত সন্দেহে খালিদ মেহমুদ আটক করা হয়েছে।”

পুরনো খবর:

গাজীপুরে গ্রেপ্তার পাকিস্তানি ‘আইএসআই চর’
গাজীপুরে ‘আইএসআই চর’ আটক