২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৬ লাখ মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরে মেঘনা নদী থেকে ছয় লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

বৃহস্পতিবার রাত ২টায় একটি যাত্রীবাহী লঞ্চে পরিত্যক্ত অবস্থায় এ জাল পাওয়া যায়। 

শুক্রবার সকালে শহরের ডাকাতিয়া নদীতীরে কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতি জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

আটক জালের মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে কোস্ট গার্ড জানায়।

কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে এমভি আওলাদ-৪ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালানো হয়।

"লঞ্চ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।"

ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদী হয়ে বরিশালের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।