শিবগঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আজগুবি এলাকায় একটি আমবাগানে নাসরিন (২১) নামের ওই তরুণীর লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, “এটি আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে।”
মৃত নাসরিন ওই গ্রামের বেলালের মেয়ে।
ওসি ময়নুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গাছে ঝুলন্ত লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।
