২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' নিহত  ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছেন কর্মকর্তারা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 01:14 AM

Updated : 25 Apr 2022, 01:23 PM

বুধবার রাতে উপজেলার মহেশপুর এলাকার ধামশন্ডি মাঠে মোলামগাড়ীহাট-শিবপুর সড়কে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেননি তিনি।

এসপি নজরুল বলেন, “১০/১২ জনের একটি ডাকাত দল রাত সাড়ে ১১টার দিকে মোলামগাড়ীহাট-শিবপুর সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এক পর্যায়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও ১০ রাউন্ড গুলি ছোড়ে।”

গুলিবিদ্ধ হয়ে তাদের একজন ঘটনাস্থলে মারা যান এবং অন্যরা পালিয়ে যান বলে জানান তিনি।