২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রামে

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 09:09 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

বুধবার রাত পৌনে ৮টার দিকে চান মিয়া মুন্সী লেইনে নিজ বাসার সামনে থেকে মো. ফরিদ (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ৫৭ রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা পাওয়া গেছে বলে জানান চকবাজার থানার ওসি আজিজ উদ্দিন।

তিনি জানান, ওই সন্ত্রাসীর বিরুদ্ধে চকবাজার থানায় সাতটি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি