২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাত ২ জুন রাতে

শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুন রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে। ফলে ৩ জুন সরকারি ছুটি থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।”

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। শাবান মাসের পঞ্চদশ রাতে শবে বরাত পালিত হয়।

শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগি করে থাকেন।

চাঁদ দেখা কমিটির সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।