২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণ, যুবকের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাতবোমা ‘বানানোর সময়’ বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হন আরও দুই জন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 04:02 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

মঙ্গলবার দুপুরে ইয়াছিন মাতবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত অনিক মাতবরের (২৬) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত মোকছেদ মাতবর ও সাগর মাতবরকে ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে কয়েকজন যুবক গ্রামের একটি পাটক্ষেতে বসে হাতবোমা তৈরি করছিল। ওই সময় বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে বোমা তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।

“সম্ভবত বোমা বানাতে গিয়েই ওই হতাহতের ঘটনা ঘটেছে।”

খবর পেয়ে এএসপি তানভীর হায়দার শাওনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।