২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার দুপুরে চকবাজার কালাম কলোনীতে এই ঘটনায় নিহত সরোয়ার হোসেন (৪৫) নির্মাণ শ্রমিক হিসেব কাজ করতো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজার কালাম কলোনির ‘এমবি ম্যানসন’ নামে একটি ভবনে টাইলস লাগানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হন সরোয়ার।

বেলা পৌনে দুইটার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন।