২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতা খুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:42 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার রাতে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাকিবুল হক (৩৪) মঠবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান সাইদ।

মঠবাড়িয়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে বেতমোর রাজপাড়া স্কুলের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে গল্প করছিলেন রাকিব।

“এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাকিবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”

পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।