২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলনা সংগ্রহ করে দরিদ্র শিশুদের দেবেন একদল এক্স ক্যাডেট

ঢাকাসহ বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও করপোরেট অফিস থেকে খেলনা সংগ্রহ করে দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করবেন ক্যাডেট কলেজের সাবেক একদল শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 10:16 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

‘এক্স ক্যাডেট ফোরাম’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

‘টয় আর ইউরস’ শিরোনামে নেওয়া এই কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে আছেন সাবেক ক্যাডেট ফিদা হক।

তিনি বলেন, “আমরা ঢাকাসহ বিভিন্ন শহরের স্কুল ও করপোরেট অফিস থেকে খেলনা সংগ্রহ করে দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করব।

“বেশিরভাগ দরিদ্র শিশু খেলনা কিনতে পারে না। কিন্তু ধনীদের সন্তানেরা অপচয় করছে অসংখ্য খেলনা। আর আমরা এগুলো সংগ্রহ করে বিতরণ করব।”

সাবেক ক্যাডেটদের সংগঠন ‘ক্যাডেট কলেজ ক্লাব’র সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুজ আহমেদ, ‘এক্স ক্যাডেট ফোরাম’র  তারিকুল হক, জিহাদ হোসেন, বদরুল হাসান চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এক্স ক্যাডেটদের এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।