২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ছয় দোকান ভস্মীভূত

টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় আগুন লেগে মালামালসহ পুড়ে গেছে ছয়টি দোকান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:18 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, রোববার সকাল সোয়া ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান সেলিম।

তিনি বলেন, আগুনে পাঁচটি ফলের দোকান ও একটি চিড়া-গুড়-মুড়ির দোকান পুড়ে  গেছে। তবে কেউ হতাহত হননি।

কোনো দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।