২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর বাড্ডায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

নিহতের নাম মো. দুলাল (৩২)। তাকে শনিবার পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরে বাসা থেকে একটু দূরে মধ্য বাড্ডায় কুমিল্লা পাড়ায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থা দুলালকে পড়ে থাকতে দেখে লোকজন তাকে খবর দেন।

কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি বাবা।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, দুলালের শরীরের কোপের জখম রয়েছে।

দেলোয়ার বলেন, দুলাল একটি কারখানায় কাজ করে। তবে কী কারখানায় তাও জানাতে পারেননি তিনি।

দুই ভাই দুই বোনের মধ্যে বড় ছিলেন দুলাল।

বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারপর জানা যাবে কীভাবে ঘটনাটি ঘটেছে।