হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৫০
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হুসেন জানান, শনিবার সকালে উপজেলার তারাপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোশারফ বলেন, তারাপাশা গ্রামের বাসিন্দ আব্দুর রউফের সঙ্গে একই গ্রামের মকসুদ মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সকালে রউফ ও মকসুদ মিয়ার লোকজন অস্ত্র -শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
