২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

শুক্রবার বিকালে মান্দা উপজেলার সুতীরহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক আবুল হোসেনের (৪৫) বাড়ি মহাদেবপুর উপজেলার মমিনপুর গ্রামে।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, যাত্রী নামিয়ে দিয়ে ঘুরিয়ে নেওয়ার সময় একটি মাইক্রোবাস আবুল হোসেনর ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত আবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে তিনি মারা যান বলে জানান ওসি।