২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়েছে: সেতু মন্ত্রী

ডলারের মূল্য বৃদ্ধি ও ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণসহ কয়েকটি কারণে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 04:46 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “ডলারের মূল্য ওঠানামা, নদীর তীর রক্ষা বাঁধ এবং ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণের কারণে ব্যয় কিছু বৃদ্ধি পেয়েছে।”

তবে নির্মাণ ব্যয় বাড়লেও নির্ধারিত সময় ২০১৮ সালের মধ্যেই সেতুর কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের চেয়ে একদিনও পিছিয়ে নেই। ২০১৮ সালেই সেতু সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।”

পরিদর্শনকালে মন্ত্রী সেতুর নির্মাণ কাজের অগ্রগতির খোঁজখবরও নেন।

এ সময় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) মো. তোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সিনো হাইড্রো করপোরেশন ও চায়না মেজর ব্রিজ কনসালট্যান্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।