২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

ঢাকার সাভারে চালককে কুপিয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 03:46 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

শুক্রবার ভোরে সাভারের জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক বাদশা মিয়ার (২৮) বাড়ি ঢাকার ধামরাই উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে সাভারের ভাগলপুর মহল্লায় ভাড়া বাড়িতে থাকেন।

বাদশা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডের কোরাইশী মার্কেটের সামনে থেকে জামসিং এলাকায় যাওয়ার জন্য দুজন যাত্রী ওঠে তার অটোরিকশায়।

অটোরিকশাটি জামসিং এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা অটোরিকশা ও তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান খবরটি এখনও শোনেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।