সিরাজগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে, যিনি মাদক মামলায় তিন বছরের সাজা খাটছিলেন।
মৃত আকবর আলীর (৭০) বাড়ি সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ওই কয়েদির বুকে ব্যথা ওঠে, এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
