২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ১২ জেলে অপহরণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংসদ সদস্য জানান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কেরামত আলী জানান, স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দারকে অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা ঘটনাটি জানান।

পরে তিনি বিষয়টি বনবিভাগকে অবহিত করেন।

তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বন বিভাগে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান এসিএফ কেরামত আলী ।

সাংসদ স ম জগলুল হায়দার সাংবাদিকদের জানান, সুন্দরবনের দস্যু সেজ বাহিনীর সদস্যরা ১২ জেলেকে অপহরণ করেছে। অপহৃতরা সবাই শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।