২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় সংরক্ষিত নারী পদে টিআইএন লাগবে

উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে টিআইএন নম্বর থাকা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ১৫ জুন অনুষ্ঠেয় উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকতে হবে। মনোনয়পত্রের নির্ধারিত অংশে ১২ ডিজিটের টিআইএন নম্বর লিখতে হবে।

মহিলা সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের কারো টিআইএন  না থাকলে তা মনোনয়নপত্র দাখিলের আগেই তা করে নেওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।

এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে।

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অধ্যাদেশ অনুযায়ী গত সিটি নির্বাচনের আগে টিআইএন বাধ্যতামূলক করে ইসি নির্দেশনা জারি করে।

পুরনো খবর:

উপজেলার সংরক্ষিত নারী আসনে ভোট ১৫ জুন
প্রার্থি হতে টিআইএন লাগবে: ইসি