২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপান আইটি উইকে’ বাংলাদেশ

প্রথমবারের মতো জাপানের সর্ব বৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘জাপান আইটি উইক’-এ অংশ নিল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত চলবে এই মেলা।

জাপানের রাজধানী টোকিওর বিগ সাইটে অনুষ্ঠিত হওয়া এই মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশের স্টল উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেকে সাত সদস্যের একটি সদস্যের একটি প্রতিনিধি দল এই মেলায় অংশ নেয়।

বিশ্বের নামি আইটি কোম্পানি অংশ নেওয়ার কারণে এই মেলা বরাবরই বিশ্বের জমকালো আইটি মেলার অন্যতম একটি বলে বিবেচিত হয়ে থাকে।

সটল উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মেলার একটি সেমিনারে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে অধিক হারে বিনিয়োগের আহ্বান জানান।

এদিন জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে হাই-টেক পার্কে জাপানের বিনিয়োগ,  বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন ও বিধিমালার খসড়া প্রণয়ন এবং একটি সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনে জাপানের বিশেষ সহযোগিতা কামনা করেন।