২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় স্নাতকের ক্লাস শুরু ১৪ জুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ স্নাতকের (সম্মান) ক্লাস আগামী ১৪ জুন শুরু হবে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার এই শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত ৫ ও ৬ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ২১ মে প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম চলবে ২৬ ও ২৭ মে।

এছাড়া ভর্তি পরীক্ষায় বিশেষ কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ মে।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ৩০ মে প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকা থেকে ২ জুন ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.brur.ac.bd) ও (www.admission2014.brur.ac.bd) থেকে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।