ফরিদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ফরিদপুরে অস্ত্রসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার বেলায়েত হোসেন মোল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি ওয়ান শ্যুটার গানসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাস স্ট্যান্ডের ২ নম্বর সড়ক এলাকা থেকে বেলায়েত হোসেন মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বেলায়েতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলে জানান তিনি।
