২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ধর্মঘটে ছাত্রদলের সমর্থন

ছাত্র ইউনিয়নের ডাকা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটে সমর্থন দিয়েছে ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার রাতে সংগঠনের প্যাডে সহসভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কাযার্লয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার সংগঠনটির ডাকা ছাত্র ধর্মঘটে ছাত্রদল পূর্ণ সমর্থন জানাচ্ছে।

বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি লাঠিপেটা ও জলকামান ছুড়ে পণ্ড করে দেয় পুলিশ।

ছাত্রদল বলেছে, “ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর যে তাণ্ডব ও নির্বিচারে লাঠিচার্জ হয়েছে তা ছাত্র সমাজকে বিস্মৃত করেছে। পুলিশের এহেন ঘৃণ্য আচরণের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র ইউনিয়নের যৌক্তিক কর্মসূচির প্রতি আমরা পূর্ণ সমর্থ দিচ্ছি।”