কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুড়িগ্রামে একটি নৈশ কোচ খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ত্রিমোহনী এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।
নিহতের নাম নুর হোসেন (৪৮)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানি পাড়া গ্রামের বাচ্চু সেখের ছেলে।
দুর্ঘটনায় আহত ২৩ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন।
‘ভাই-বোন স্পেশাল’ নামের ওই বাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম আসছিল বলে কুড়িগ্রাম সদর থানার এসআই তাপস জানিয়েছেন।
তিনি বলেন, গাড়ির চালক পলাতক রয়েছে।
