২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

কক্সবাজার শহরে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 12:34 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

আটক রেজাউল হক (৩০) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর ডিককূল এলাকার আবুল হোসাইনের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মোটর সাইকেল, বেশকিছু  দেশি অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের সহ-অধিনায়ক এএসপি শরাফত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

“শুক্রবার সকালেও তার বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার বিষয়ে র‌্যাবের কাছে অভিযোগ আসার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

তাকে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক দেখিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।