২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মান্ধদের বিরুদ্ধে আলেমদের ভূমিকা চান মন্ত্রী

ধর্মান্ধদের বিরুদ্ধে আলেমদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 10:32 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

শুক্রবার দুপুবে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি করছে। এরা মুখে এক কথা বলে কিন্তু কাজ করেন অন্য। এসব ধর্মান্ধদের বিরুদ্ধে আলেম ওলামাদের যথার্থ ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আনসারউল্লাহ বাংলাটিমসহ দেশের সকল জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক জামায়াত, আর বিএনপি এই সংগঠনগুলোর উপদেষ্টা।

তিনি বলেন, যারা ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কখন ধার্মিক হতে পারে না। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে যারা ৯২ দিন কর্মসূচি পালন করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে  তাদের বিচার হওয়া উচিত।

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করায় পুলিশ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।